ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাঙ্গামাটিতে ছাগল বিতরণ করেছে জেলা মৎস্য দপ্তর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ২০১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে ছাগল বিতরণ করা হয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাঙ্গামাটিতে ছাগল বিতরণ করেছে জেলা মৎস্য দপ্তর!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাঙ্গামাটিতে ছাগল বিতরণ করেছে জেলা মৎস্য দপ্তর! জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিকল্প কর্মসংস্থান সহায়ক হিসেবে জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আর্থিক সহযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৯ জন জেলের মাঝে ৬টি করে ৫৪ টি ছাগল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, জেলা মৎস্য অফিসের প্রকল্প উপ-পরিচালক মোহাম্মদ আবদুল আল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহিদ, বালুখালি ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, কর্মহীন জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল বিতরণ এটি একটি সুন্দর উদ্যোগ। এছাড়াও মাছ ধরা বন্ধকালীন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মধ্যদিয়ে এলাকার প্রাণিজ সম্পদ সমৃদ্ধি হবে এবং সারা বছরের জন্য স্থায়ী কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে। জেলেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার যথেষ্ট ভালো পরিমাণে বাজেট রেখে ৬টি করে ছাগল দিয়েছেন। ছাগলগুলোকে লালন পালন করে এই ৬টি ছাগলের মাধ্যমে আরও ছাগল গড়ে উঠবে। এক্ষেত্রে ছাগল পালন করে সফল হলে উপকারভোগীকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাঙ্গামাটিতে ছাগল বিতরণ করেছে জেলা মৎস্য দপ্তর!

আপডেট সময় : ০১:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২