ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

রাণীনগরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থীসহ আহত-৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৫১৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আজাদুল ইসলাম (৪১) নামে এক প্রার্থীসহ উভয় পক্ষের ৮জন আহত হয়েছে। আহতদের নওগাঁ ও আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামতা গ্রামে।
আহত প্রার্থী আজাদুল ইসলাম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পারইল ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মেম্বার (সাধারণ সদস্য) পদে ফুটবল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বিকেলে আমরা কর্মী-সমর্থক নিয়ে পুরো ওয়ার্ডে একটি মিছিল বের করি। তিনি দাবি করে বলেন, মিছিল শেষে রাত অনুমান সাড়ে ৯টায় কামতা গ্রামে মসজিদের সামনে পৌছলে প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতিকের মেম্বার প্রার্থী মিজানুর রহমান ও তার সমর্থকরা হামলা চালায়। এতে প্রার্থী আজাদুল এবং তার সমর্থক কামতা গ্রামের জসিম উদ্দীনের ছেলে ইয়াছিন আলী (৫২), মিজানুর রহমানের ছেলে ইয়াদুল (২৩), রফিকুলের ছেলে সাফি (২৪) ও আহসান আলীর ছেলে জামিল হোসেন (৩৫) আহত হয়। আহতদের রাতেই নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান জানান, আমার কর্মী সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে মারপিট করেছে। এতে কামতা গ্রামের আবেদ আলীর ছেলে আমার কর্মী-সমর্থক ইয়াছিন(৫৫), খলিলুরের ছেলে মোহাম্মদ আলী (৫২) ও আক্কাছ আলীর ছেলে সিদ্দিকুর রহমান (৬০) আহত হয়েছে। আহতদের রাতেই আদমদীঘি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসা নিয়ে বাড়ীতে এসেছে।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ বলেন, এঘটনায় এক পক্ষের নিকট থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীনগরে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রার্থীসহ আহত-৮

আপডেট সময় : ০৪:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১