ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বড়াইগ্রামে বৃদ্ধা মা-কে নির্যাতনের ভিডিও ভাইরাল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২ ৩০৯ বার পড়া হয়েছে

বৃদ্ধা মা কে পেটালো ছেলে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে বৃদ্ধা মা-কে নির্যাতনের ভিডিও ভাইরাল!

নাটোর প্রতিনিধি:
বড়াইগ্রামে বৃদ্ধা মা-কে নির্যাতনের ভিডিও ভাইরাল! নাটোরের বড়াইগ্রামে ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা মাকে হাতুড়ি দিয়ে নির্যাতন চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক মিনিট এক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ছেলে আবুল হোসেন (৪৯) হাতুড়ি হাতে তার মাকে আঘাতে চেষ্টার পাশাপশি অকথ্য ভাষায় গালাগাল করছেন।

ভিডিওটি মঙ্গলবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাটি উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ভরতপুর উত্তরপাড়া গ্রামের। অভিযুক্ত আবুল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল আওয়াল ও ফিরোজা বেগম দম্পতির ছোটছেলে।

বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম বলেন, আবুল হোসেন বিভিন্ন সময় তার মা ফিরোজা বেগমকে (৮০) মারপিট করত। এঘটনায় অতিষ্ঠ হয়ে ফিরোজা বেগম সম্প্রতি নাটোর কোর্টে আবুল হোসেন বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত আবুল হোসেনকে মায়ের সাথে সু-সম্পর্ক রাখতে এবং ভরণ-পোষন দিতে নির্দেশ দিয়ে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়। আদালতের নির্দেশনা মোতাবেক দুই সপ্তাহ আগে মাকে নিজ বাড়িতে নিয়ে যায় আবুল হোসেন। কিন্তু নিজ বাড়িতে নেওয়ার পর থেকে আবার নির্যাতন শুরু হয়। তার মাকে হাতুরি দিয়ে মারপিট, চুরি দিয়ে গলা কেটে হত্যা চেষ্টা ও প্লাস দিয়ে আঙ্গুলের নখ তুলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ধারণকৃত এক মিনিট এক সেকেন্ড দৈর্ঘ্যরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তিনি আরও বলেন, আমরা চার ভাই দুই বোন। আবুল হোসেন সবার ছোট।

অভিযুক্ত আবুল হোসেন বলেন, আমি মাকে নির্যাতন করি নাই। আমাকে বাদ দিয়ে সব ভাই-বোন মিলে মায়ের কাছ থেকে জমি রেজিষ্ট্্ির করে নিয়েছেন। তারাই মাকে দিয়ে সমস্ত ঘটনা ঘটিয়েছেন। ভিডিওতে আপনার ছবি দেখা যাচ্ছে, এমন প্রশ্নে তিনি নিরব থাকেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিটি পুলিশের নজরে আসার পরই অভিযান চালিয়ে আব্দুল হোসেনকে আটক করে থানায় আনা হয়। পরবর্তীতে তার মা অভিযোগ দায়েরে অস্বীকৃতি জানান এবং মুক্তি আবেদন করেন। একই সাথে স্থাণীয় বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন দায়িত্ব নেওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।তিনি আরও বলেন, আবুল হোসেন কিছুটা মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী মানুষ।

July 5, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে বৃদ্ধা মা-কে নির্যাতনের ভিডিও ভাইরাল!

আপডেট সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২