রাজশাহীর সেই চিহ্নিত গাঁজা সাইফুল গ্রেপ্তার!
- আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ২৪১ বার পড়া হয়েছে

রাজশাহীর সেই চিহ্নিত গাঁজা সাইফুল গ্রেপ্তার!
এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীর সেই চিহ্নিত গাঁজা সাইফুল গ্রেপ্তার! রাজশাহীর সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী গাঁজা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) গভীর রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাইফুল রাজশাহী মহানগরীর ভদ্রা জামালপুর এলাকার শমসেরের ছেলে। তার নামে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মাদকের মামলা রয়েছে। সে রাজশাহীর পাঁচটি মাদক মামলার পলাতক আসামি। তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। আত্মগোপনে ছিল সাইফুল ইসলাম।
রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, সাইফুল রাজশাহীসহ আশপাশের জেলায় গাজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করেন। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রাজশাহীর পাঁচটি মামলার পলাতক আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর দুর্গাপুরের একটি প্রত্যন্ত গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২২ জুন) তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।






















