বাগাতিপাড়ায় কাউন্সিলর গনি’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ!
- আপডেট সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ২২৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কাউন্সিলর গনি’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় কাউন্সিলর গনি’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ! নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল গনির বিরুদ্ধে বারইপাড়া খালের চলমান খননের মাটি বিক্রির অভিযোগ এনে ১৭ জুন ২০২২ ইং তারিখে দৈনিক আমার সংবাদ সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশ হয়েছে।
খবরটি কাউন্সিলর গনির নজরে এলে তিনি লিখিতভাবে এর প্রতিবাদ জানিয়েছেন। লিখিত অভিযোগে আব্দুল গনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে খাল খননের মাটি বিক্রির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি এই খবরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ দুঃখ প্রকাশ করে বলেন, কে বা কাহারা তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদেরকে ভুল ও তথ্য দিয়ে এই খবর প্রকাশ করিয়েছে।
যে সকল গণমাধ্যমে সংবাটি প্রকাশ হয়েছে তা যাচাই সাপেক্ষেক সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জন জোর অনুরোধও করেন কাউন্সিলর আব্দুল গনি।






















