ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে ক্লাস বন্ধ রেখে ‘ক্লাস পার্টি’, ক্ষোভ অভিভাবকদের লিবিয়ায় অপহৃত নওগাঁর প্রবাসী আলমগীরের মৃত্যুর খবর, আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীতে কার্যক্রম নি ষি দ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল সিংড়ায় নিখোঁজের ২২ দিন বৃদ্ধার বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে ছেলে-পুত্রবধূ লালপুরের পদ্মা নদীতে স্পিডবোটে মিলল বাগাতিপাড়ার ঝড়ুর গু লি বি দ্ধ মরদেহ, পদ্মায় বালুমহল নিয়ে সং ঘ র্ষে নিহত নাটোর সদর হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে এসে ধ/র্ষ/ণে/র শিকার মা, ৩ সুইপার আটক বাগাতিপাড়ায় সরকারি রাস্তার ইট তুলে অন্য রাস্তা নির্মাণের অভিযোগ বাগাতিপাড়ায় দুই বছরেও শেষ হয়নি চার সড়কের সংস্কার কাজ, চরম দুর্ভোগে জনসাধারণ

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ৭ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২ ১৮০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ৭ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ৭ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ! রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারগাঁ ইউপির হাতিশাইল গ্রামে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আফজাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার এক সপ্তাহ হলেও এখনো অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি বলে ভুক্তভোগীর পরিবার জানায়।

এদিকে দায়ের করা অভিযোগ তুলে নিতে অভিযুক্ত ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে চরম নিরাপত্তাহীনাতায় ভুগছেন ভিকটিম ও তার পরিবার। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে হাতিশাইল গ্রামের আলাম উদ্দিনেরপুত্র আফজাল হোসেন মদ্যপ অবস্থায় একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত রোববার ভিকটিম বাদী হয়ে আফজাল হোসেনকে অভিযুক্ত করে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। কিন্তু রহস্যজনক কারণে ঘটনার ৭ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, এর আগেও আফজাল এমন অপকর্ম করেছেন। কিন্তু ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর বলে পার পেয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, এবারো ইউপি চেয়ারম্যান ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আফজাল হোসেন এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এমন অভিযোগ করা হয়েছে। এরপরও ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ ব্যাপারে জানতে উপজেলার কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের মোবাইল ফোনে কল করা হলে তিনি ঘটনা সম্পর্কে অবগত নন বলে মোবাইল সংযোগ বিছিন্ন করেন।

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই নেজাম উদ্দিনকে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ৭ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ!

আপডেট সময় : ১০:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২