ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৩১৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার। নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা রোববার (২২ মে) দুপুরে তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৮ টি স্মার্টফোন ও বেশকিছু সীমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সাহেব ইসলাম (২১), শাকিল (২২), সাহাবুল ইসলাম (৩৫), রুবেল (৩০), রবিউল ইসলাম (৪২), চন্দন কুমার (২৩), সিরাজুল ইসলাম (৩২), আশরাফুল ইসলাম (২৫) ও রাজু হোসেন (১৭)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রোববার ভোররাতে পাইকপাড়া বাজারে পুলিশের নিয়মিত টহল টিম অবস্থানকালে জানতে পারে স্থানীয় জোতগৌরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ কোণে একদল ইমো হ্যাকার অবস্থান করছে। তারা ইমো হ্যাককরে কন্ঠ পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শন করে প্রতারণার মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কৌশলে অর্থ আদায় করছে। এই খবরের ভিত্তিতে সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের আরও ৪ জন পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও বলেন, আটকের পর আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পরস্পরের সহায়তায় দীর্ঘদিন যাবৎ প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশ ও এ্যাকাউন্ট হ্যাক করে মেয়ে ও পুরুষের ছদ্দবেশ ধারণের পর পরিচয় গোপন করে প্রতারণার মাধ্যমে কৌশলে অর্থ আদায় করার কথা স্বীকার করে।
লালপুর থানার ওসি মোহাঃ মোনোয়ারুজ্জামান জানান, ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

May 22, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ইমো হ্যাকার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২