সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
- আপডেট সময় : ১০:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন
পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র সিনেমা হল সড়ক থেকে বানিয়াপাড়া পর্যন্ত সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী রমজান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য বা প্রস্থ ৪০০ মিটার।

November 24, 2026
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















