ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Young man killed in a road accident in Singra; 7 people arrested from a gambling den in Panchagarh, with 4,500 taka recovered

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা

জগদল বাজারসংলগ্ন এলাকায় ডিবি পুলিশের অভিযান; আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে তাদের

পঞ্চগড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জগদল বাজারসংলগ্ন বানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পঞ্চগড় সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে ইব্রাহিমের (৪০) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়ার আসর চলাকালে ইব্রাহিমসহ আরও ছয়জনকে আটক করা হয়।

আটক অন্য ব্যক্তিরা হলেন, অমরখানা ইউনিয়নের মধুপাড়া এলাকার গমির উদ্দীনের ছেলে আজগর আলী (৫১), সদর ইউনিয়নের পানিহাগা এলাকার ইদ্রিসের ছেলে সামসুল হক (৫৭), অমরখানা ইউনিয়নের মধুপাড়া এলাকার মশির উদ্দীনের ছেলে আব্দুল রাজ্জাক (৩০), মহিপাড়া এলাকার আফছার আলীর ছেলে মায়নুল হক (৪৮), একই এলাকার সামসুল হকের ছেলে হাসিবুল ইসলাম (৪৬) এবং সদর ইউনিয়নের পানিহাগা এলাকার সামসুল হকের ছেলে দবিরুল ইসলাম (৪৫)।

অভিযানে তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা করেন। মামলাটি জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৯(১) ধারায় করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সদর থানার মামলা নম্বর ১২।

বৃহস্পতিবার আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. আরিফুর রহমান।

পুলিশ জানিয়েছে, জুয়াসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

November 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা

আপডেট সময় : ১২:০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬