ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Inauguration of 'Notun Kuri Sports Season-2' in Ranisankail

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

উদ্বোধনী ম্যাচে হোসেনগাঁও ইউনিয়নের জয়, নন্দুয়ার ইউনিয়নকে হারিয়েছে ২-১ গোলে

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় রাণীশংকৈল হেলিপ্যাড মিনি স্টেডিয়াম মাঠে এ আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদউদ্দিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষকরা। এ ছাড়া স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী খেলায় ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়ন ও ৩ নম্বর হোসেনগাঁও ইউনিয়নের দল অংশ নেয়। খেলায় হোসেনগাঁও ইউনিয়ন ২-১ গোলে জয়ী হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জীবনের অন্যতম পেশাও হতে পারে। সঠিক প্রশিক্ষণ, অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে একজন খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেন। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর মাধ্যমে এলাকার নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

November 5, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

আপডেট সময় : ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬