ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

Bauet News Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার

বাউয়েট প্রতিনিধিঃ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার অর্জন করেছেন।

রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে আয়োজিত ‘২য় আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা ২০২৬’-এ এ পুরস্কার অর্জন করেন বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রব দিশা। তাঁর সঙ্গে গবেষণা পোস্টারটি উপস্থাপন করেন মোছা. নুসরাত জাহান ও অরূপ রতন পাল।

গত ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনে ‘এডুকেশন অ্যান্ড পাবলিক হেলথ’ উপ-প্রতিপাদ্যের অধীনে তাঁদের গবেষণাটি পোস্টার আকারে উপস্থাপন করা হয়।

“Smartphone Usage Duration and Purpose; Their Effects on Academic Performance through Academic Distraction among Bangladeshi Students” শীর্ষক গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের সময়কাল ও উদ্দেশ্য এবং এর ফলে সৃষ্ট একাডেমিক মনোযোগ বিচ্যুতির প্রভাব তুলে ধরা হয়েছে। গবেষণায় স্মার্টফোন ব্যবহারের সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের সম্পর্কও বিশ্লেষণ করা হয়।

এ অর্জনে বিজয়ী শিক্ষার্থী ও গবেষণা দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। ভবিষ্যতেও গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে তাঁদের সাফল্য কামনা করেন তিনি।

এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. সানোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও হেড অব পাবলিক রিলেশনস আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার

আপডেট সময় : ০৬:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬