ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

News Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ইরি-বোরো ধান আগাছানাশক প্রয়োগ করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া মৌজায় ক্ষতিগ্রস্ত জমিতে গিয়ে দেখা যায়, ধানগাছগুলো হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে। কোথাও কোথাও গাছ মরে গিয়ে পুরো জমির চেহারা বিবর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্বাভাবিকভাবে এভাবে ধানগাছ নষ্ট হওয়ার কথা নয়। তবে কারা জমিতে বিষ প্রয়োগ করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রহিমপুর গ্রামের কৃষক দাউদ ও মোজাম্মেল দীর্ঘদিন ধরে বড়বাদকয়া মৌজার ওই জমিতে ইরি-বোরো ধানের চাষ করে আসছেন। জমিটির মালিকানা নিয়ে একই এলাকার সালাম ও তার লোকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগেও কয়েক দফা উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে জমির ধান স্বাভাবিকই ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানগাছগুলো দ্রুত শুকিয়ে যেতে দেখা যায়। ঘটনাটি তাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।

কৃষক মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে গত বৃহস্পতিবার গভীর রাতে সালাম, সেকেন্দারসহ তাদের সহযোগীরা আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে জমির ধানে আগাছানাশক বিষ স্প্রে করে। এতে প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

আরেক ভুক্তভোগী দাউদ বলেন, এই জমির ফসলই আমাদের সংসারের প্রধান ভরসা। হঠাৎ এমন ক্ষতির কারণে আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর তারা লালপুর থানায় মামলা করেছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সেকেন্দার। তিনি বলেন, এই জমি আমাদের পারিবারিক সম্পত্তি। আমরা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করে আসছি। মোজাম্মেল প্রভাবশালী মহলের সহায়তায় আমাদের জমি থেকে উচ্ছেদ করেছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

October 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা

আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬