লালপুরে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

লালপুরে নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাকিব মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ তার নিজ শয়নকক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাকিব মন্ডল ওই গ্রামের কামাল মন্ডলের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাকিবের স্ত্রী পূর্ণিমা খাতুন রান্না শেষে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় সাকিবকে নিচে নামান। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিবের মা প্রায় ৭-৮ মাস আগে মারা যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবারের ও স্থানীয়দের ভাষ্য। এ কারণে তিনি মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন বলেও জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এদিন রাতে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে শুক্রবার (২ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।









