ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Shribordi bordar

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ইজিবাইকসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি জানায়, জব্দকৃত কসমেটিকসের সিজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ

আপডেট সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬