ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

Jakaria Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

নাটোর প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নাটোর জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক এস এম জাকারিয়া বুলবুল।

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত ৭৬ সদস্যের নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে এস এম জাকারিয়া বুলবুলের নাম রয়েছে বলে জানা যায়।

এর পরিপ্রেক্ষিতে নিজের ‘S M Jakaria Bulbul’ নামের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাকারিয়া বুলবুল জানান, তিনি আনুষ্ঠানিকভাবে সদ্য প্রকাশিত নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করছেন।

পদত্যাগের ঘোষণায় তিনি দাবি করেন, কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত না করার জন্য তিনি আগেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় যুবলীগকে জানিয়েছিলেন। তবে তার সেই অনুরোধ আমলে না নিয়ে কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জাকারিয়া বুলবুল তার পোস্টে কেন্দ্রীয় যুবলীগের প্রতি অসন্তোষ প্রকাশ করে দ্রুত তার নাম বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশের অনুরোধ জানান। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের জেলা ইউনিটের কমিটিতে এমন ঘটনা দলের অভ্যন্তরীণ সংকটের বিষয়টি সামনে নিয়ে আসে।

তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের অফিসিয়াল ই-মেইলে দ্রুত একটি চিঠি পাঠাবেন।

পদত্যাগের ঘোষণায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গও তুলে ধরেন জাকারিয়া বুলবুল। তিনি বলেন, দলের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা, দলকে প্রস্তুত ও মেরামতের ক্ষেত্রে নাটোর জেলা যুবলীগের এই কমিটি একটি গুরুত্বপূর্ণ ‘কেস স্টাডি’ হতে পারে।

তবে তিনি আওয়ামী লীগকে ‘গণমানুষের দল’ উল্লেখ করে ভবিষ্যতে দলটির রাজনৈতিক ও সামাজিক সর্বজনীনতা এবং কর্মীবান্ধব রূপ আরও সুপ্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দেশের, দলের এবং শেখ হাসিনার জন্য নিজেকে নিবেদিত রাখার কথাও জানান তিনি।

পদত্যাগের ঘোষণার শেষে তিনি লেখেন, ‘সবার জন্য ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এদিকে, জাকারিয়া বুলবুলের পদত্যাগের ঘোষণা নিয়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

আপডেট সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬