ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Lalpur news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়কের দুই পাশে সারি সারি তালগাছ। সঙ্গে থাকবে নিমগাছের সবুজ ছায়া। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়ে উঠলে বদলে যাবে পুরো এলাকার দৃশ্যপট। এমন স্বপ্ন নিয়ে নওগাঁর ঘুঘুডাঙ্গার আদলে একটি নান্দনিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার গোপালপুর স্টেডিয়াম থেকে ভাটপাড়া-কাজিপাড়াগামী সড়কের পাশে ৩০০টি তালগাছ ও ১০০টি নিমগাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের (বিবিজি) বিশেষ বরাদ্দের আওতায় এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের নির্দেশনায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির বিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, “শুধু গাছ লাগিয়েই আমাদের কর্মসূচি শেষ হবে না। রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে সড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি ভবিষ্যতে এখানে মানুষের বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।”

তিনি আরও বলেন, “নওগাঁর ঘুঘুডাঙ্গার মতো সুন্দর একটি পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা গাছ লাগাচ্ছি। গাছগুলো বড় হলে জায়গাটির সৌন্দর্য অনেক বেড়ে যাবে। পর্যায়ক্রমে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।”

স্থানীয়দের আশা, পরিকল্পনা অনুযায়ী গাছগুলো বেড়ে উঠলে সড়কের দুই পাশের পরিবেশ আরও মনোরম হয়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে এটি স্থানীয়দের বিনোদন ও দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম স্থান হিসেবে গড়ে উঠতে পারে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুল ইসলাম, ইউপি সদস্য রজব আলী, মহিলা সদস্য লতিফা বেগম, বিএনপি নেতা আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সড়কের ধারে গড়ে উঠবে ঘুঘুডাঙ্গার মতো নান্দনিক পর্যটনকেন্দ্র

আপডেট সময় : ০৮:০৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬