ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

Bagatipara DC meeting news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর সরোয়ার মোর্শেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আসমা শাহীন প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, লেখাপড়ায় মনোযোগ এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অনুপস্থিতি রোধে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যমুক্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে জেলা প্রশাসক আসমা শাহীন বাগাতিপাড়া মডেল থানা, বাগাতিপাড়া পৌর ভূমি অফিস, গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামনগর ইউনিয়নের খননকৃত খাল, পাঁকা কমিউনিটি ক্লিনিক এবং পাঁকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

পরে পাঁকা ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক।

July 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাগাতিপাড়ায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬