লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক!
- আপডেট সময় : ১২:৩০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক!
নাটোরের লালপুরে নিজের ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার শিশুটির মা পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত বাবাকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটি বেশির ভাগ সময় গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় নানির বাড়িতে বসবাস করত। তবে মাঝেমধ্যে বাবার বাড়িতেও যাতায়াত করত।
অভিযোগে বলা হয়েছে, বাবার ডাকে বৃহস্পতিবার শিশুটি তার বাড়িতে বেড়াতে যায়। গভীর রাতে, আনুমানিক রাত ১টা থেকে ২টার মধ্যে ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করেন। পরদিন সকালে নানির বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে শিশুটির মা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


















