লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার-২, বালুভর্তি ট্রাক্টর জব্দ
- আপডেট সময় : ০৩:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

লালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গ্রেপ্তার-২, বালুভর্তি ট্রাক্টর জব্দ
নাটোরের লালপুরে অবৈধভাবে জমি থেকে ভরাট বালু উত্তোলনের অভিযোগে সাব্বির আহম্মেদ (২৩) এবং বাপ্পি আলি (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাকনাই কদমতলা মোড় এলাকার সান্টু আলীর ইটভাটা ১০০ মিটার দক্ষিণে ভরাট বালু উত্তোলন করা হচ্ছিল।
লালপুর থানার থেকে আনুমানিক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাব্বির আহম্মেদ লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাজদার রহমানের ছেলে এবং বাপ্পি আলি একই এলাকার লোকমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পায় লালপুরের বাকনাই কদমতলা মোড় এলাকায় অবৈধভাবে জমি থেকে ভরাট বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে ওই এলাকায় সান্টু আলীর ইটভাটা ১০০ মিটার দক্ষিণে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করাসহ সাব্বির আহম্মেদ এবং বাপ্পি আলি নামের দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, ওই মামলায় সাব্বির আহম্মেদ (২৩) এবং বাপ্পি আলিকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) তাদের আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।












