ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা

জহুরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জিংক ধান ও গমের উৎপাদন ও প্রযুক্তি নিয়ে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানবদেহে পুষ্টি নিশ্চিত করতে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের উদ্যোগে এবং আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমান। এতে মানবদেহে জিংকের উপকারিতা, জিংকের ঘাটতি ও তা পূরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়েও বক্তব্য উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে জিংক সমৃদ্ধ ফসলের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সাধারণ মানুষের পুষ্টি ঘাটতি কমানো সম্ভব হবে এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির। এছাড়াও আরডিআরএস বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার রবিউল আলম, আব্দুল্লাহ আল বাকি, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়াল্ড ভিশনের কোঅর্ডিনেটর রুমা পারভিন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলার ধান-চাল ব্যবসায়ী, বীজ ব্যবসায়ী, মিলার, কৃষক-কৃষাণী ও সাংবাদিকসহ মোট ৪৫ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা

আপডেট সময় : ১১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬