ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু রাজশাহীতে আঙুর চাষে সাফল্য, বছরে ২০ লাখ টাকার স্বপ্ন উদ্যোক্তা সাগরের পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার রাণীশংকৈলে আধুনিক প্রযুক্তিতে আলুর ফলন বাড়াতে ব্র্যাক সীডের কর্মশালা মান্দায় পুকুর খননের সময় মাটির নিচে অজ্ঞাত মূর্তি উদ্ধার রাণীনগরে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মান্দায় নিম্নমানের উপকরণে সড়ক নির্মাণের অভিযোগ, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ রাজশাহী অঞ্চলে শিক্ষকতার পাশাপাশি ‘কাজি’ পেশা: ২৯ শিক্ষককে শোকজ রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি বাগাতিপাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি

২০২৬ সালে পরীক্ষার্থী ১.৭৭ লাখ, কমার হার ১১.২৩ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গত ছয় বছরে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২০ সালের তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৪৭৬ জন, যা প্রায় ১১ দশমিক ২৩ শতাংশ হ্রাস নির্দেশ করে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২০ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখের বেশি। তা কমে ২০২৬ সালে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে। অর্থাৎ প্রতিবছর গড়ে প্রায় ৩ হাজার ৭৪৬ জন করে পরীক্ষার্থী কমেছে।

২০২৬ সালে মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন, অনিয়মিত ৩১ হাজার ১৯ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী ১৪৮ জন। এর মধ্যে ছেলে ৯৩ হাজার ১৭৪ জন এবং মেয়ে ৮৪ হাজার ৫৩৫ জন।

বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মানবিক বিভাগে ৭৯ হাজার ৮৪৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৮৯৭ জন।

এদিকে ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮০ হাজার ৩২০ জন। সে হিসেবে এক বছরে কমেছে ২ হাজার ৬১১ জন, যা প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ হ্রাস।

গত ছয় বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে পরীক্ষার্থী বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৬২০ জনে। তবে ২০২২ সালে কমে ১ লাখ ৯৫ হাজার ১৪৩ জনে নেমে আসে। ২০২৩ সালে আবার বেড়ে ২ লাখ ৩ হাজার ৬৩৬ জন হলেও ২০২৪ সালে কমে দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ৯৬৩ জনে। সবচেয়ে বড় পতন ঘটে ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে, যখন এক লাফে ১৮ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী কমে যায়।

জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বগুড়া জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ১০২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর সিরাজগঞ্জে ৩১ হাজার ৩৫৪ জন এবং রাজশাহীতে ২৮ হাজার ৫৩৭ জন। সবচেয়ে কম পরীক্ষার্থী জয়পুরহাট জেলায়—৮ হাজার ৯১১ জন।

রাজশাহী জেলায় ৫৫টি কেন্দ্রে ৫১৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১২ হাজার ৯৫৬ জন, নাটোরে ১৫ হাজার ৮৭৮ জন, নওগাঁয় ২১ হাজার ২৯৯ জন, পাবনায় ২৬ হাজার ৬৭২ জন এবং সিরাজগঞ্জে ৩১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থী কমার পেছনে জনসংখ্যাগত পরিবর্তন, শিক্ষার্থী ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক এবং অভিবাসনের প্রভাব থাকতে পারে।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, চলতি বছর ২৭৪টি কেন্দ্রে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। তিনি জানান, রেজিস্ট্রেশন কম হওয়াই পরীক্ষার্থী কমার অন্যতম কারণ।

আগামী ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিক্ষাবোর্ডে ৬ বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে ২২ হাজারের বেশি

আপডেট সময় : ০৭:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬