ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

বাঙালীয়ানা চর্চা ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান

রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “মুক্তির দিগন্ত হোক চির অবারিত; শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও মেহনতী মানুষের বিজয় সুনিশ্চিত”—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু, দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রিপোর্টার্স ইউনিটি রাজশাহীর সভাপতি আব্দুল মুগনী নিরো, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, উদীচী রাজশাহীর সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আল আমিন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রাজীব আলী রাতুল।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন, মোটর শ্রমিক নেতা আব্দুল হাকিম রাজা, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্ত, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাউফ উদ্দিন রাফি, রানা সরকার, সাংবাদিক শফিকুল ও ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা হাজার বছর ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপিত হয়ে আসছে। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা। একই সঙ্গে সমাজে সচেতনতা তৈরি এবং দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬