ঢাকা ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে নতুনভাবে সাজানো হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বসতবাড়ি বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নেতাকর্মীরা দাবি করেছেন, মামলা হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পদ্মা গার্ডেন এলাকার বাসিন্দা মনিরুজ্জামান শান্ত-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১২টায় নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল মতিহার থানার দক্ষিণের আহ্বায়ক দুর্জয় ইসলাম নাঈম এবং বোয়ালিয়া থানা পূর্বের বিপ্লবী আহ্বায়ক মোঃ শাকিল আহমেদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন মতিহার উত্তর এলাকার বিপ্লবী আহ্বায়ক রাশেদুজ্জামান রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দীপ্ত।

মানববন্ধনে নেতাকর্মীরা অভিযোগ করেন, মনিরুজ্জামান শান্তের বিরুদ্ধে মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মামলা করেছে।

নেতৃবৃন্দ আরও দাবি করেন, যে মেয়ে মামলাটি করেছে, সে মাদকাসক্ত এবং তার সাথে একাধিক যুবকের মেলামেশা রয়েছে। এ কারণেই মেস মালিক তাকে থানা পুলিশে অভিযোগ দায়ের করেছে।

মানববন্ধন থেকে নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬