ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, জরিমানা

২ হাজার ৫০০ লিটার তেলবোঝাই গাড়ি আটক; চালককেও জরিমানা, জব্দ তেল বিক্রির অর্থ যাবে সরকারি কোষাগারে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অতিরিক্ত দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় করে নেওয়ার পথে ২ হাজার ৫০০ লিটার তেলবোঝাই একটি গাড়ি আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং এক ব্যবসায়ী ও চালককে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সোমবার ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত তেলের গাড়িটিকে স্থানীয়রা ধাওয়া করেন। একপর্যায়ে নেকমরদ এলাকায় গাড়িটি আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেলসহ গাড়িটি জব্দ করে এবং সংশ্লিষ্ট দুজনকে থানায় নিয়ে যায়।

পরে সোমবার দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম। আদালত ভরনিয়া হাট এলাকার আব্দুল খালেকের ছেলে ব্যবসায়ী আসাদুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া তেল পরিবহনকারী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেন আলীর ছেলে গাড়িচালক মো. রঞ্জুকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় ব্যবসায়ী আসাদুজ্জামানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই আইনে গাড়িচালককেও জরিমানা করা হয়। জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়: রাণীশংকৈলে ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড, জরিমানা

আপডেট সময় : ১১:১৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬