ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃ/ত্যু, নেসকো কার্যালয় ঘেরাও

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃ/ত্যু, নেসকো কার্যালয় ঘেরাও

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন ১৭ মিনিট, ক্ষুব্ধ স্বজন-স্থানীয়দের মহাসড়ক অবরোধ

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ অফিসের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা নেসকোর কার্যালয় ঘেরাও এবং মহাসড়ক অবরোধ করেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ধাক্কামারা গোলচত্বর সংলগ্ন একটি বিদ্যুতের পোলে উঠে মেরামতের কাজ করছিলেন শাহিন আলম। এ সময় কাজ শেষ হওয়ার আগেই ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হলে তিনি মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন এবং ছটফট করতে থাকেন। অভিযোগ রয়েছে, প্রায় ১৭ মিনিট পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই নিহতের স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পঞ্চগড় নেসকোর কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষ আলোচনায় বসে।

দীর্ঘ আলোচনার পর নিহত শাহিনের স্ত্রী সাদিয়া আক্তারকে চাকরি দেওয়ার আশ্বাস, বিদ্যুৎ অফিস থেকে ৪০ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা, সেই সঙ্গে ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে রাত ৮টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, কারেন্টের পিলারে একজন ব্যক্তি আটকে আছেন। তিনি মূলত বিদ্যুতের লাইন ঠিক করার জন্য সেখানে উঠেছিলেন। পরে আমাদের ফায়ারফাইটার উপরে উঠে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।”

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃ/ত্যু, নেসকো কার্যালয় ঘেরাও

আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬