ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

পঞ্চগড়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩০২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আলোচনায় উঠে আসে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান

পঞ্চগড়ে নগর দর্শন ও নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে পঞ্চগড় পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

রিজিয়নাল আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় পঞ্চগড় পৌরসভার বিভিন্ন সমস্যা, নগর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের বিশেষজ্ঞরা।

কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক শীলা শারমিন। এ সময় তথ্য-উপাত্ত উপস্থাপন করে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ মো. আব্দুর রাকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ এবং ডিজাইন প্রকৌশলী সানিম আরিফিন।

এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র রায় এবং হিসাব কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় নাগরিক সমাজের নেতৃবৃন্দ পঞ্চগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা, সড়ক ও নর্দমা ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার পরিকল্পনা এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

কর্মশালাটি কয়েকটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে নগর দর্শন ও ভিশন নির্ধারণ এবং দলভিত্তিক আলোচনার মাধ্যমে পৌরসভার সমস্যা চিহ্নিত করা হয়। দ্বিতীয় সেশনে সড়ক, নর্দমা ও ভূমি ব্যবহার মানচিত্রের ভিত্তিতে উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

তৃতীয় ও চতুর্থ সেশনে পৌর কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন কর্মদল গঠন করা হয় এবং সিআইপি (সিটি ইনভেস্টমেন্ট প্ল্যান) প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণ বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় প্রায় ৪০ জন নাগরিক সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা দলভিত্তিক সুপারিশ উপস্থাপন করলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬