ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে মতবিনিময় সভা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৩৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে মতবিনিময় সভা

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভা; যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে কড়াকড়ির নির্দেশ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পঞ্চগড়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার রবিউল ইসলাম।

সভায় পুলিশ সুপার বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন রাখা, যাত্রী হয়রানি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ঈদ বাজারে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন, ডিআইও-১, অফিসার ইনচার্জ, পঞ্চগড় সদর থানা, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বাস ও ট্রাক মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মালিক সমিতিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬