ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন আমূল পরিবর্তন: জাহিদুর রহমান এমপি

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন আমূল পরিবর্তন: জাহিদুর রহমান এমপি

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমূল পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, “এখন নতুন বাংলাদেশ, নতুন চিন্তাভাবনা করতে হবে। আগে যেভাবে দেশ চলছিল, সে ধারাবাহিকতায় দেশ আর চলবে না। আমাদের চিন্তা-চেতনা, চলাফেরা ও কাজকর্মের মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে। না হলে আমরা চলতে পারবো না, টিকতে পারবো না।”

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা জনগণের প্রতিনিধি- আপনাদের কাছে আসতে হয়, সুপারিশ করতে হয়। ইচ্ছা না থাকলেও অনেক সময় আপনাদের দ্বারস্থ হতে হয়- কাজটি হোক বা না হোক। আপনারা চেষ্টা করবেন কাজটি সম্পন্ন করার।”

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা বেগম বলেন, “আমরাও নতুন দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করবো। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার চেষ্টা থাকবে।”

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

February 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন আমূল পরিবর্তন: জাহিদুর রহমান এমপি

আপডেট সময় : ০১:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬