নাটোরে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাগাতিপাড়ার আকরাম আহত
- আপডেট সময় : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫৬ বার পড়া হয়েছে

নাটোরে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাগাতিপাড়ার আকরাম আহত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
নাটোরে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাগাতিপাড়ার আসাদুজ্জামান ওরফে আকরাম (৪০) গুরুত্বর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে কাইসা বাড়ি ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন আছেন।
আহত আসাদুজ্জামান আকরাম বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চক গোয়াস গ্রামের আক্কাস আলী মৃধার ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেল নিয়ে বগুড়ার দিক থেকে নাটোরের দিকে আসছিলেন আকরাম। পথিমধ্যে কাইসা বাড়ি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।
নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

















