পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
- আপডেট সময় : ০৩:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২১২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
পিআইবির আয়োজনে কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক
পঞ্চগড়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন ও কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সরকার হায়দার।
দুদিনব্যাপী এই কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ।
কর্মশালায় নির্বাচনকালীন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, ভোট, ভোটার ও নির্বাচন কমিশনের ভূমিকা, আচরণবিধি এবং সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা এই প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।


















