ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে তাপদাহে ঝরছে আম, ফেটে নষ্ট হচ্ছে লিচু রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাজশাহী-নাটোর বাস মালিকদের দ্বন্দ্বে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

দ্রুত শাকসু বাস্তবায়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন শাকসু ছাড়া বিশ্ববিদ্যালয়ে কার্যকর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করা যাবে না। দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বাড়বে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহদী হাসানসহ বিভিন্ন হল সংসদের ভিপি ও জিএসরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬