ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে রেস্তোরাঁ ভাঙচুর, হাতবোমার বিস্ফোরণ, পুলিশ আহত বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মীর আ/ত্ম/হ/ত্যা! রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক নাটোরে বিয়ের এক মাস পর নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জে যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ৪ পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ

পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারীরা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুপ্ত করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬