ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, দেশে ৫টি শৈত্য প্রবাহের শঙ্কা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, দেশে ৫টি শৈত্য প্রবাহের শঙ্কা

১–২টি শৈত্য প্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র, ঘন কুয়াশায় বাড়বে শীতের অনুভূতি

জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা শীতের তীব্রতা আরও বাড়াবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি শৈত্য প্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি থেকে নেমে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া ১–২টি শৈত্য প্রবাহ মাঝারি থেকে তীব্র হতে পারে, যেখানে তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১.৫০ থেকে ৩.৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, দেশে ৫টি শৈত্য প্রবাহের শঙ্কা

আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬