ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজশাহী থেকে ঢাকায় যাবেন ৩৫ হাজার নেতাকর্মী-সমর্থক

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৪৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজশাহী থেকে ঢাকায় যাবেন ৩৫ হাজার নেতাকর্মী-সমর্থক

বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে ঢাকামুখী বিএনপির নেতাকর্মীরা; ট্রেনে যুক্ত হচ্ছে অতিরিক্ত কোচ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন। বাস, ট্রেন, মাইক্রোবাস ও ব্যক্তিগত কারে করে তারা ঢাকায় যাত্রা করবেন।

রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে আগেই ঢাকায় গেছেন বা যাচ্ছেন। রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার। নাটোর-ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালুর জন্য অনুমোদন চাওয়া হয়েছে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি।

এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াত নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ২৫ ডিসেম্বর পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগর থেকে ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। স্পেশাল ট্রেন ও ট্রেনের বগি বুকিং করা হয়েছে। আমাদের ধারণা, মহানগর থেকে ১৫ থেকে ১৬ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা জানান, রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই। তবে বিভিন্ন অঞ্চল থেকে চলাচলকারী স্পেশাল ট্রেনগুলো বুধবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং কিছু ট্রেন বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ৫০৮ জন হলেও এর বেশি যাত্রী যাতায়াত করতে পারেন।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মীর যাত্রার প্রস্তুতি রয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেনের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এ ছাড়া রাজশাহী-ঢাকা রুটের নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: রাজশাহী থেকে ঢাকায় যাবেন ৩৫ হাজার নেতাকর্মী-সমর্থক

আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫