ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ

বাগাতিপাড়ায় পর পর দুই দিনে দুই স্থানে রেললাইনে বড় ফাটল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪৬৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পর পর দুই দিনে দুই স্থানে রেললাইনে বড় ফাটল

নাটোরের বাগাতিপাড়ায় পরপর দুই দিন দুইটি স্থানে রেললাইনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিয়মিতভাবে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের আব্দুলপুর থেকে রাজশাহী অভিমুখে লোকমানপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে মালিগাছি অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় সেকশন ২২৯/৪—এ রেললাইনে নতুন ফাটল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেন। ফলে ওই অংশ দিয়ে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় লাইনে ফাটল সৃষ্টি হতে পারে। মাঝরাতের ট্রেনগুলো দ্রুতগতিতেই ভাঙা অংশ অতিক্রম করেছে। বারবার রেললাইন ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ক্রমেই বাড়ছে বলেও জানান তারা। প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

এর আগের দিন ১০ ডিসেম্বর রাতেও উপজেলার গাঁওপাড়া অরক্ষিত লেভেলক্রসিং এলাকায় রেললাইনে বড় ফাটল দেখা যায় বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে মাস্টার জামিল ও আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার মোশাররফ হোসেন জানান, “আজ সকাল সাড়ে ৬টার দিকে কন্ট্রোলের মাধ্যমে জানতে পারি ২২৯ এর ৪/৫ নম্বর পিলার এলাকায় রেললাইন ভেঙে গেছে। খবর পেয়ে রেলওয়ের মিস্ত্রিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টাঙিয়ে সতর্কতা জোরদার করেন। ধীরগতিতে ট্রেন পারাপার করা হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেন নিরাপদে অতিক্রম করেছে। সংস্কার কাজ চলছে, অল্প সময়ের মধ্যেই মেরামত সম্পন্ন হবে বলে আশা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পর পর দুই দিনে দুই স্থানে রেললাইনে বড় ফাটল

আপডেট সময় : ০৮:০০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫