নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’ উদ্বোধন
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ২৫টি স্টলে দিনব্যাপী আয়োজন
নাটোরের নলডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১০টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভা, স্বাগত বক্তব্য এবং অতিথিদের মতামত উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশ নেয়, যেখানে পশুপালন, পোলট্রি, দুগ্ধ উৎপাদন, খামার প্রযুক্তি ও প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে নানা তথ্য ও উদ্ভাবন তুলে ধরা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তফা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কিষোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শারমিন আক্তার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, এলএফএ মেহেদী হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।




















