ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২ রায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে মেধা ও বিজ্ঞান উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত লালপুরে তিনটি গাঁজার গাছ উদ্ধার, মাদক আইনে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ লালপুরে গরুবোঝাই ভুটভুটির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু

রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রাকসুর সংবাদ সম্মেলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রাকসুর সংবাদ সম্মেলন

৩৫ বছর পর নবনির্বাচিত রাকসুর প্রথম সভায় ১২ দফা কর্মসূচি গ্রহণ, তহবিলের স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সেবার মানোন্নয়নে জোর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) প্রথম কার্যনির্বাহী সভায় আলোচিত বিষয় ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে নবনির্বাচিত রাকসু নেতারা। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় রাকসু ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, রাকসুর প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ১২ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের পর নবনির্বাচিত নেতাদের এই প্রথম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির।

সভায় রাকসু তহবিলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা পরিবারের ক্ষতিপূরণ প্রদান, হলে বিশুদ্ধ পানি সরবরাহ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধি, এবং ক্যাম্পাসে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নেতারা জানান, রাকসুর তহবিলের পূর্বের হিসাব নবনির্বাচিত নেতৃত্বের কাছে এখনও হস্তান্তর করা হয়নি। ফলে ঘোষিত ইশতেহারের কিছু কাজ বাস্তবায়নে সাময়িক বিঘ্ন ঘটছে, তবে কার্যক্রম চলমান রয়েছে।

রাকসুর বর্তমান নেতৃত্ব গত ৩৫ বছরের তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানায়। এ ছাড়া পূর্ববর্তী অনিয়মের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

সংবাদ সম্মেলনে রাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রাকসুর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫