ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে তাপদাহে ঝরছে আম, ফেটে নষ্ট হচ্ছে লিচু রাবিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন রাজশাহী-নাটোর বাস মালিকদের দ্বন্দ্বে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মোহনপুরে পেট্রোল পাম্পে তেল নিতে এসে কৃষকের মৃত্যু বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানির অভিযোগে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রমের সূচনা

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৭৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রমের সূচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সদস্যরা শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন।

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেন। পরে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান এবং রাজশাহীতে শহীদ সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবর জিয়ারত করেন।

এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আজ শহীদ শামসুজ্জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা রাকসুর কার্যক্রম শুরু করেছি। স্যার শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, “এখন আমরা বিশ্ববিদ্যালয়ের কবরস্থান ও জুলাই আন্দোলনের রাজশাহীর দুজন শহীদ ভাইয়ের কবর জিয়ারত করব এবং তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। শপথ গ্রহণের পর থেকেই আমাদের আনুষ্ঠানিক অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। এছাড়া নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করা হবে।”

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস. এম. সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সংস্কৃতি সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক সম্পাদক মো. নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. দ্বীপ মাহবুব ও মো. ইমজিয়াউল হক কামালি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাকসুর কার্যক্রমের সূচনা

আপডেট সময় : ১২:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫