ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাজশাহীর পবায় ধান খেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পবায় ধান খেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজশাহীর পবায় ধান খেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাগসারা মোড় এলাকায় স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত নারীর শরীরে কোনো কাপড় ছিল না। তাদের ধারণা-তাকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, “সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় ধান খেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫