ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রথমবারের মতো সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগরেও শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া সুলতান, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে এবং কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়ে বিনামূল্যে এই টাইফয়েড টিকা পাবে। যারা কোনো কারণে ক্যাম্পেইনের সময় টিকা গ্রহণ করতে পারবেন না, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, “সবার সার্বিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।”

October 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫