ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ শেরপুরে ১০ কোটি টাকা পাওনার অভিযোগ, হাসপাতালের এমডি অনুপস্থিত দেশের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও ভুলে পাঠানো টাকা ফেরত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ঝিনাইগাতীতে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন; টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন; টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় পৌর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা সিভিল সার্জন মো.শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা,শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা,জেলা শিক্ষা কর্মকর্তা মো.রেজুয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোবারক হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা প্রদান করা হবে।

টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। প্রথম ধাপে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং দ্বিতীয় ধাপে (১–১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে—গ্রাম ও শহরাঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। শেরপুর জেলায় টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য মোট ১,৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের টিকাকেন্দ্র ও ১,৩৫০টি স্থায়ী টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন; টিকা পাবে ৩ লাখ ৮৩ হাজার শিশু

আপডেট সময় : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫