ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে পুকুরে সেচের জলমোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রুয়েটে শুরু হয়েছে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার মান্দায় শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, শোকজ নোটিশ জারি বার্ধক্যে সন্তানের নির্যাতন, প্রাণভয়ে বাড়িছাড়া অসহায় বাবা-মা; রাণীশংকৈল থানায় অভিযোগ সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনমনে নানা গুঞ্জন বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙুর, বাণিজ্যিক চাষে নতুন সম্ভাবনা ২২ বছরেও সংস্কার হয়নি বাগাতিপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক, দখল-সংকোচনে হারাচ্ছে অস্তিত্ব বরেন্দ্র অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা শুধুমাত্র আদালতের কাজ নয়; এটি সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সচেতন নাগরিকরাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। নাগরিকরা যদি নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সজাগ থাকে, তবে সমাজে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজশাহীতে অনুষ্ঠিত সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি ও আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প’।

সভায় বক্তারা বলেন, অধিকার সচেতন নাগরিকই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের মূল শক্তি। সংবিধান ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছাড়া সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে জানা ও তা রক্ষায় উদ্যোগী হওয়াই গণতন্ত্রের ভিত্তি মজবুত করে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিদ ইবনে মিরাজের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক জিএম আতিকুর রহমান জামালী। স্বাগত বক্তব্য রাখেন সহকারী সচিব মুহাম্মদ হারেস।

বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা জজ সাদিয়া সুলতানা, ডেপুটি সিভিল সার্জন মাহবুবা খাতুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ১২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫