সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সহ সভাপতি রনবীর গ্রেফতার
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সহ সভাপতি রনবীর গ্রেফতার
শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা শাখার যুবলীগের সহ সভাপতি রনি আহাম্মেদ রনবীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই) রাতে গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী উপজেলা যুবলীগ নেতা রনবীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ আল-আমীন জানান, তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। তাকে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।




















