ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আ’হত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগে রাবি মেডিকেলে তালা রাঙামাটিতে সাংগ্রাই জল উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই দরিদ্র কৃষকের ঘরবাড়ি পঞ্চগড়ে মাদকসহ ৩ জন আটক, সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৪ জন গ্রেপ্তার রাজশাহীতে আলুর স্তূপে পচন, গরমে লোকসানের বোঝা বাড়ছে কৃষকের গোদাগাড়ীতে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে, অচল পদ্মা-মহানন্দার চরাঞ্চল রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা সিংড়ায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের ম/র্মা/ন্তি/ক মৃ’ত্যু পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি দোকানিকে ছুরিকাঘাতে হ’ত্যা, ঘাতক আটক বাগাতিপাড়ায় স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ, রাতে কাজের অভিযোগ

রাঙ্গামাটিতে নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে পাহাড়ী বৈসাবী উৎসব শুরু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৭৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে পাহাড়ী বৈসাবী উৎসব শুরু

রাঙ্গামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর তিন দিনব্যাপী বিজু বৈসু সাংগ্রাই তথা বৈসাবি উৎসব শুরু হয়েছে। এবার উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা। শনিবার (১২ এপ্রিল) সকালে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্যদিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে চাকমাদের বিঝু, ত্রিপুরাদের বৈসুক, মারমাদের ‘সাংগ্রাই, তংচঙ্গ্যাদের বিসু এবং অহমিয়াদের বিহু উৎসব। তবে ত্রিপুরা, মারমা এবং চাকমা এই তিন নৃ-গোষ্ঠীর উৎসবের নামের আদ্যক্ষর মিলিয়ে পাহাড়িদের এই উৎসবের নামকরণ হয়েছে বৈসাবি এবং নববর্ষসহ হয় বৈসাবীন।

ভোর থেকে পাহাড়ী নারীরা বাগান থেকে ফুল সংগ্রহ নিয়ে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। আর্শিবাদ প্রার্থনা করেন যাতে পুরনো বছরের সব ময়লা, পাপ, আপদ, বিপদ, গ্লানি, ব্যর্থতা ধুয়ে মুছে ফেলতে পানিতে ভাসানো হয় ফুল। এর মধ্যদিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়, নতুন বছরে সবক্ষেত্রে পরিপূর্ণরূপে অর্জন ও শুভ-মঙ্গলের। সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনা জানিয়ে উৎসবের প্রথম দিন কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করা হয়।

collected

ভোরে রাঙ্গামাটি রাজবাড়ী ঘাটে বৈসাসী উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুন তরুনীরা ফুল ভাসানোর মধ্যদিয়ে তিন দিন উৎসবের সূচনা করা হয়। বৈসুক উৎসবের উদ্বোধন করেন, রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এ সময় সাবেক উপসচিব প্রকৃত রঞ্জন চাকমা, সদস্য সচিব ইন্টু মনি তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে শহরের গর্জনতলী এলাকায় গঙ্গা দেবীর উদ্দেশ্য ফুল ভাসানোর মধ্যদিয়ে ত্রিপুরাদের বৈসুক উৎসবের উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও রাঙ্গমাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রাঙাবি তংচগ্যা, যুব দলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে পাহাড়ী বৈসাবী উৎসব শুরু

আপডেট সময় : ০২:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫