ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২ ২৫২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় জহুরুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ এর প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই হয়। বুধবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা করস্থান সংলগ্ন রাস্তায় দুটি মোটর সাইকেলে চারজন হেলমেট পরিহিত ছিনতাই কারী এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, বুধবার বিকাশ ও নগদ এর প্রতিনিধি জহুরুল ইসলাম নাটোর শহর থেকে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বাজারে টাকা আদায় করতে আসে। আদায়ের এক পর্যায়ে সে নলবাতা করস্থান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন মোটর সাইকেল আরোহী পিস্তল ঠেকিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে শালিকা বাজারের দিকে পালিয়ে যায়। অনুসন্ধান করেও তাদের কোন খোজ পাওয়া যায়নি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শোনা যাচ্ছে ১ লাখ ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তবে অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০১:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২