ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত দুই, মহাসড়ক অবরোধ!

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত দুই, মহাসড়ক অবরোধ!

রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বিড়ালদহ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রায় আধাঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থি নিয়ন্ত্রণ করে। আহত দুজন হলেন- পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম (৪৪) ও স্থানীয় যুবদলকর্মী মিঠুন আবু দাউদ (৩২)। ইউপি সদস্য রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির সদস্য।

বানেশ্বর ইউপির চেয়ারম্যান রাজ্জাক হোসেন দুলাল জানান, দুপুরে বিড়ালদহ মাজারের সামনে ইউপি সদস্য রফিকুল ইসলামকে পেয়ে যুবদলকর্মী মিঠুন ও সীমান্তসহ ৫-৭ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তখন রফিকুল ইসলামের পক্ষের লোকজন তা প্রতিরোধ করেন। ধারালো অস্ত্রের কোপে রফিকুল ইসলাম মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, যুবদলকর্মী মিঠুনের বাবা ও ভাইকে আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা করা হয়েছিল। পরে ওই মামলা তিনি আপস করে নেন। আওয়ামী সরকারের পতনের পর থেকে মিঠুন বাবা ও ভাইয়ের হত্যার কথা মনে করিয়ে দিয়ে এলাকায় নানা অপকর্ম করছেন।

সম্প্রতি মিঠুন ও তার লোকজন এলাকার একজন প্রধান শিক্ষককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটান। ওই শিক্ষক বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি মিঠুনের নেতৃত্বে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান ও রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নওশাদ আলীর বাসায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মিঠুন কিছুদিন ধরেই ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে কিছু টিসিবির কার্ড দাবি করে আসছিলেন। তবে ইউপি সদস্য রফিকুল তা দিতে পারেননি। এর জের ধরে তার ওপর হামলা হয়। তখন রফিকুল ইসলামের পক্ষের বিএনপির নেতাকর্মীরা মিঠুনকেও পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মিঠুনের সঙ্গে কথা বলা যায়নি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি পক্ষ মিনিট দশেকের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে অবরোধ তুলে নেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত দুই, মহাসড়ক অবরোধ!

আপডেট সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫