ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা। ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুকবেন- এ খবরে শনিবার রাত থেকে উত্তেজনা বিরাজ করছিল। রবিবার সকাল ৮টার দিকে আশরাফুল হকের সমর্থকেরা এলাকায় ঢুকলে রাতুল হাসানের সমর্থকেরা বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, বাঁশগাড়ী থেকে আলমগীর নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়াও রুবেল নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত ব্যক্তির পরিস্থিতি আশঙ্কাজনক, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “এক পক্ষের লোকজন এলাকায় ঢোকা নিয়ে দুই চেয়ারম্যানের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। এখন পর্যন্ত ঠিক কতোজন আহত বা নিহত হয়েছেন, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

আপডেট সময় : ০৩:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫