ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ গোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষার্থী রাণী নিহত, চালক আটক বাগাতিপাড়ায় ৩০ জুনের মধ্যে রোপণ হবে সাড়ে ১২ হাজার চারা রাজশাহীতে ছিনতাই মামলার মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। মানববন্ধনে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মো. মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক, চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। ভারতীয় সৈন্য অনুপ্রবেশ ঘটিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। এ অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সবাই দীর্ঘদিন জেল খেটেছেন। এখনও অনেকে কারাগারে রয়েছেন। বিজিবিতে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

আপডেট সময় : ০২:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫