নাটোরের বড়াইগ্রামে বিশাল স্বরণ সভা
- আপডেট সময় : ০৩:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে বিশাল স্বরণ সভা
নাটোরের বড়াইগ্রামে শহীদ আবুল বাশার মাষ্টারের ১১ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশাল স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ৪ নং নগর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিশাল স্বরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল, নগর ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালে রাজনৈতিক প্রহিংসার শিকার হয়ে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে শহিদ হন তিনি। তার রুহের মাগফেতার এর স্বরনে আজ বিশাল স্বরন সভা অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের হাতে আর যেন কোন রাজনৈতিক হত্যা না হয় সেই দিকে সকল নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান স্বরন সভার বক্তারা।


















