ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় নর্দমায় পড়ে প্রাণ গেলো শিশু ছামাদের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৫৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নর্দমায় পড়ে প্রাণ গেলো শিশু ছামাদের

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের নর্দমায় পড়ে ছামাদ হোসেন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি মোল্লা পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ছামাদ হোসেন ওই গ্রামের মো. মুকুল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিশুটির পিতা গম ভাঙ্গাতে নিয়ে যাওয়ার জন্য ঘরের বারান্দায় বসে গম মাপছিল। এ সময় শিশু ছামাদ বারবার ওই গম মুখে দিচ্ছিল। তখন তার বাবা তাকে সেখান থেকে সরিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। পরে তার পিতা গম মাপা শেষে ছেলেকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের নর্দমার পানিতে ছামাদকে ভাসমান অবস্থায় দেখতে পান তার পিতা মকুল। পরে নর্দমার পানি থেকে তুলে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক শিশুর মত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমুতি দেওয়া হয় এবং থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নর্দমায় পড়ে প্রাণ গেলো শিশু ছামাদের

আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪